বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

সবাই বলে আমরা নাকি গৃহপালিত

  |   মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সবাই বলে আমরা নাকি গৃহপালিত

আওয়ামী লীগের সঙ্গে জোট করায় এখন সবাই জাতীয় পার্টিকে (জাপা) গৃহপালিত হিসেবে অবিহিত করে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, ‘এখন আওয়ামী লীগের লোকও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না। এখন একূল-ওকূল দুকূলই হারাইছি।’

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে জামালপুরে শেখ হাসিনা পল্লি উন্নয়ন একাডেমির বিলের বিষয়ে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পৌনে ৫টায় অধিবেশন শুরু হয়।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা উত্তরের মেয়র ডেঙ্গু নিধনের জন্য ওষুধের টেন্ডারের ব্যবস্থা করেছিলেন। সিঙ্গাপুরের একটি নামকরা কোম্পানি টেন্ডার দিয়েছিল এবং তাদের প্রতিনিধিও এসেছিলেন। যথারীতি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। যখন পত্রিকায় আসলো তখন সিঙ্গাপুরের কোম্পানি বলে এই টেন্ডারে আমরা অংশগ্রহণ করিনি। যে প্রতিনিধি আসলেন, তার ব্যাপারে বলা হলো ওই রকম কোনো প্রতিনিধি কোম্পানি পাঠায়নি। কত বড় জালিয়াতি! আমাদের মেয়র কী করলেন, স্থানীয় সরকার মন্ত্রী বিষয়টি ভালোভাবে দেখেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অবস্থাটা কী হয়েছে। ৫০ কেজি সোনা সরকারের অধীনে থাকে এয়ারপোর্টে। সেই সোনা নিয়ে যায়, কোনো খবর নেই। প্রধানমন্ত্রী, আপনি একা কী করবেন?’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস