
| মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট | ৩৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কুলাউড়া মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কুলাউড়া পৌরসভা।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, ও কর্মচারীবৃন্দ।
