বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়া পৌরসভায় জাতীয় শোক দিবস পালন পালন

  |   সোমবার, ১৪ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৩৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া পৌরসভায় জাতীয় শোক দিবস পালন পালন

ইউসুফ আহমদ ইমন, কুলাউড়া : নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন করেছে কুলাউড়া পৌরসভা। সোমবার (১৪ আগষ্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, দোয়া মাহফিল ও দুস্থের মাঝে রান্না করা খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌঃ পপি, উপজেলা আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ডেও কাউন্সিলর সাইফুর রশিদ সুমন, সংরক্ষিত মহিলা লাইলী বেগম, রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি মোঃ নজমুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলসহ, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি, সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু মানে-একজন সাহসী নেতা, একজন দৃঢ়চেতা মানুষ, একজন ন্যায়, সাম্য ও মর্যাদার রক্ষাকর্তা, এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে একটি শক্ত ঢাল। জাতির পিতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের উনিশ শতকের ‘অন্যতম মহান ব্যক্তিত্ব’। বঙ্গবন্ধুর জীবনকর্ম সকলের জন্যই ‘প্রেরণার উৎস’। বঙ্গবন্ধুর রাজনীতির মূলমন্ত্রই ছিলো আদর্শের জন্য সংগ্রাম ও আত্মত্যাগ। যে আদর্শ, বিশ্বাস ও স্বপ্ন নিয়ে তিনি রাজনীতি করতেন, শত কষ্ট ও প্রচণ্ড চাপেও তিনি তাতে অটল থাকতেন। আদর্শিক সংগ্রামে জেল-জুলুম ও নিপীড়ন বঙ্গবন্ধুর জীবনে এক নিয়মিত অধ্যায়ে পরিণত হয়েছিলো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস