শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

দোয়ারাবাজারে রাস্তার বেহাল দশা: আশ্বাস আছে,বাস্তবায়ন নেই!

  |   বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দোয়ারাবাজারে রাস্তার বেহাল দশা: আশ্বাস আছে,বাস্তবায়ন নেই!

দোয়ারাবাজার সংবাদদাতা:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাত্র তিন কিলোমিটার কাঁচা রাস্তার বিভিন্ন স্থানে রয়েছে কাদামাটির স্তুপ। হেমন্তে যেমন তেমন,বর্ষাকালে একটুখানি বৃষ্টিতেই গাদা গাদা কাদামাটির আস্তরণ আর পথচারীদের বিচরণে স্মরণ করিয়ে দেয় এখনই যেন ধান রোপণের উপযুক্ত সময়। এ অবস্থায় যান চলাচল করা তো দূরের কথা,পায়ে হেঁটে চলাচল করাটাই বড় মুশকিল হয়ে পড়ে। তবুও বাধ্য হয়েই ওই রাস্তায় চলাচল করছেন শিক্ষার্থী,ব্যবসায়ী ও চাকুরীজীবিসহ ভুক্তভোগীরা। দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি জানান এলাকাবাসী।

সরজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া,বাঘমারা ও বিখারগাও গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি বাংলাবাজার-পাইকপাড়া সড়ক হতে পালইছড়া গ্রাম হয়ে বাঘমারা-পাইকপাড়া রাস্তার ধরমপুর মসজিদের সামনে মিলিত হয়েছে। কর্দমাক্ত ও পিচ্ছিল কাঁচা রাস্তাজুড়ে বড় বড় গর্ত আর খানাখন্দ থাকায় খালি পায়ে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা। কিন্তু জরুরি কাজে ব্যবহৃত মোটরসাইকেল,ভ্যানগাড়ীকে খানাখন্দে আটকা পড়তে দেখা যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ইউনিয়ন,উপজেলা ও জেলা সদরসহ এলাকার বিভিন্ন হাট-বাজারে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র ভরসা হচ্ছে ওই কাঁচা রাস্তাটি। কিন্তু মাত্র ৩ কিলোমিটার রাস্তা পাকাকরণ না হওয়াতে চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বছরের পর বছর এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি বরাবরে আবেদন জানালেও কোনো ফল হয়নি। তাই আবারো জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।

উপজেলা প্রকৌশলী মো: মনছুরুল হক জানান,রাস্তাটির বিষয়ে খোঁজ নিয়ে দেখবো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস