রবিবার ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

বিশ্ব স্কাউট জাম্বুরিতে জবি শিক্ষার্থী মারিয়া

  |   শনিবার, ২৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ২৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্ব স্কাউট জাম্বুরিতে জবি শিক্ষার্থী মারিয়া

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব‍্য ২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে দেশের সর্বাধিক প্রেসিডেন্ট’স রোভার অ‍্যাওয়ার্ড অর্জনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপ থেকে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন রোভার মেট মারিয়া জাহান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী।

আগামী ১ থেকে ১২ আগস্ট দক্ষিণ কোরিয়ার স‍্যামানগুমে বিশ্বের সকল দেশের স্কাউট, রোভার স্কাউট, ইয়াং লিডার এবং অ‍্যাডাল্ট লিডার এর অংশগ্রহণে অনুষ্ঠিতব‍্য বিশ্ব স্কাউটের সবচেয়ে বড় প্রোগ্রাম ২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরি। এতে বাংলাদেশ কন্টিনজেন্ট থেকে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তিনি। জাম্বুরিতে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি গত ২৮ জুলাই রাত ১১.৫৫ মিনিটে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে পারি পাড়ি দেন৷

২৫ তম বিশ্ব জাম্বুরিতে অংশগ্রহণের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাই এবং সাক্ষাৎকারের মাধ্যমে মারিয়াকে জাম্বুরিতে অংশগ্রহণের এই সুযোগ প্রদান করা হয়।

এ বিষয়ে মারিয়া বলেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ কন্টিনজেন্ট থেকে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব‍্য ২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরি অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত। যাদের সার্বিক সহযোগিতায় আমার এই প্রাপ্তি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ বিশ্বের প্রায় সকল দেশের অংশগ্রহণে এই জাম্বুরি হতে যাচ্ছে যেখানে আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের রোভারকে প্রতিনিধিত্ব করতে পেরে অনেক উৎফুল্ল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস