রবিবার ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

আবারও মঞ্চে নওশাবা

  |   বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবারও মঞ্চে নওশাবা

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। বর্তমান টিভি, ওয়েব সিরিজ ও সিনেমায় শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে জানা গেলো নতুন খবর। আবারও তাকে দেখা যাবে মঞ্চে। ‘সিদ্ধার্থ’ নামে মঞ্চ নাটকে অভিনয় করবেন এই অভিনেত্রী।

জার্মান লেখক হেরমান কার্ল হেসের উপন্যাসের এ নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। এটি প্রযোজনা করেছে ‘আরশিনগর’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামী ৯ থেকে ১১ আগস্ট নাটকটির পরপর চারটি মঞ্চায়ন হবে।

jagonews24নওশাবা বলেন, ‘শুটিংয়ে ব্যস্ত থাকলেও মঞ্চনাটকে অভিনয়ের অপেক্ষায় থাকি। সব সময় ভাবি কখন আবারও মঞ্চে উঠবো। মঞ্চ আবার খুব ভালো লাগে। সরাসরি দর্শক প্রতিক্রিয়া পাওয়া যায়। নিজেকে অনেক সমৃদ্ধ করা যায়। রেজা আরিফ স্যারের নির্দেশনায় কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। এতে আমার চরিত্রটি কেমন, তা বলতে চাই না। আমি চাই, দর্শক মঞ্চে নাটকটি দেখুক। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’

গত বছরের শেষের দিকে প্রখ্যাত লেখক ও নাট্যকার দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ নাটক অবলম্বনে কমলা কালেক্টিভের নাটক ‘নীল ছায়া’য় মঞ্চে প্রথম অভিনয় করেছিলেন নওশাবা। ­

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস