শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর!

জুড়ী প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর!

মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার (৪ জুলাই) দুপুর দেড়টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য ময়নুল ইসলাম জুনেদ জানান- ঘটনার সময় দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত আরজিদ আলীর ছেলে মইন উদ্দিন মিয়া (৬৫) নিজ বাড়িতে গাছের ডাল কাটছিলেন। তখন অসাবধানতাবশত একটি ডাল ভেঙে পল্লী বিদ্যুতের লাইনে পড়ে লাইন ছিড়ে গিয়ে মইন উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার স্ত্রী হেসুনু বেগম (৫৯) তাকে উদ্ধার করতে গেলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিশাত জাহান বলেন- ওদেরকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস