শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়া পৌরসভার প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত।

  |   রবিবার, ০৪ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া পৌরসভার প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত।

কুলাউড়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত এবং ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত সভায় পৌরসভার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন পরামর্শমূলক বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ পৌরবাসীর কাঙ্খিত উন্নয়ন পেতে নিয়মিত ভাবে পৌরসভার ট্যাক্স পরিশোধ করার আহবান জানিয়ে সংশোধিত, প্রস্তাবিত রাজস্ব ও উন্নয়নসহ ৯১ কোটি ৩৩ লক্ষাধিক টাকার বাজেটের উপর আলোচনা করেন।তিনি সকলের মতামতের ভিত্তিতে পৌরবাসীর কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়নে সকল শ্রেণী পেশার লোকজনের সহযোগিতা কামনা করেন।

মেয়র সিপার উদ্দিন প্রাক-বাজেটের উল্লেখযোগ্য দিক তুলে ধরে বলেন, আগামী অর্থবছরে পৌর শহরের মূল সড়কের দু’পাশের ড্রেন-ফুটপাত, জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় ড্রেন নির্মাণ, স্কুল চৌমুহনীর গরুর হাটে আড়ৎ বাজার ও কসাইখানা নির্মাণ করা হবে। পাশাপাশি সড়ক বাতি স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, বৃত্তি প্রদান, ড্রেন পরিস্কার, মশক নিধন ও ক্রীড়া-সংস্কৃতি খাতে অধিকতর গুরুত্ব দেওয়া হবে।

পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের পরিচালনায় ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত এবং ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত লিখিত বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ পনির হোসেন মোল্লা।

প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাও. ফজলুল হক খাঁন শাহেদ, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, আইডিইবি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. কামরুজ্জামান।

আরও বক্তব্য রাখেন- কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু ও আতাউর রহমান চৌধুরী, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রভাষক খালিক উদ্দিন, ব্যবসায়ী নেত্রী সুফিয়া রহমান ইতি, প্রমুখ।

এ ছাড়া সভায় কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, সাংবাদিক সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপনসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস