বুধবার ১৫ জুলাই, ২০২৬ | ৩১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

কমলগঞ্জে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  |   রবিবার, ২৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে সোম শব্দকর (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় সঙ্গে থাকা গরুটিও মারা যায়। তিনি কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামের মৃত গীরেন্দ্র শব্দকরের ছেলে। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম জানান, সকালে সোম শব্দকর বৃষ্টিতে মাঠ থেকে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই গরুসহ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীন বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস