বুধবার ১৫ জুলাই, ২০২৬ | ৩১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

কুলাউড়ায় ফের এলজিইডি প্রকৌশলীর মাথা ফাটাল দুর্বৃত্তরা!

  |   রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ফের এলজিইডি প্রকৌশলীর মাথা ফাটাল দুর্বৃত্তরা!
নিউজ ডেস্ক:: কুলাউড়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী অমিনুল ইসলাম মৃধার উপর আবারও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তিনি মাথায় মারাত্মক আঘাত পান।

উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা জানান, রবিবার বিকেলে তিনি অফিসের কাজ শেষ করে বাসায় যাচ্ছিলেন। উপজেলা পরিষদ এলাকা থেকে বের হওয়া মাত্রই কতিপয় দুর্বৃত্তরা তার মোটরসাইকেল পথরোধ করে মাথায় আঘাত করে।

এ সময় তার শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

খবর পেয়ে সন্ধ্যায় হাসপাতালে তাকে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার ও থানার ওসি মো. আব্দুছ ছালেক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, প্রকৌশলীর মাথায় ২টি সেলাই দেয়া হয়েছে। তাকে বাসায় বিশ্রামে থাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক সময় কুলাউড়াকে জানান, প্রকৌশলীর উপর হামলা চালানো দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এলজিইডির মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ জানান, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধার উপর হামলাকারীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারকে বলা হয়েছে।

এর আগেও, গত ৭ আগস্ট ওই প্রকৌশলীর উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত সরকারি গাড়িও (মোটরসাইকেল) ভাঙচুর করা হয়।
সৌজন্যে: সময় কুলাউড়া
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস