শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

সুনামগঞ্জে ভারতীয় তিন যুবকের ৭ বছর করে কারাদণ্ড

  |   বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৩২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুনামগঞ্জে ভারতীয় তিন যুবকের ৭ বছর করে কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি:: অবৈধভাবে বাংলাদেশে ইয়ারা পাচারের সময় দোয়ারাবাজার সীমান্ত থেকে র‌্যাবের হাতে আটক হওয়া তিন ভারতীয় যুবককে ৭ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সুনামগঞ্জের পাশ্ববর্তী ভারতের মেঘালয় রাজ্যের সাইপ্রাস থানার কালাটেক গ্রামের লিটন দাস (২৫), সুরঞ্জিত দাস  (২৮) ও সাদব দাস (৩০)।

মাদক মামলায় তিন ভারতীয় যুবককে কারাদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পিপি অ্যাড. সোহেল আহমদ সোহেল মিয়া।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১৭ মার্চ সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ৩৯৭০ পিস ইয়াবা ও এক বোতল ভারতীয় মদসহ ভারতীয় ওই তিন যুবককে আটক করে র‌্যাব সিলেট অফিসের সদস্যরা। এই ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়। ইয়াবা জব্দের বিষয়টি প্রমাণিত হওয়ায় গতকাল বৃহস্পতিবার তাদের ৭ বছর করে সশ্রম কারাদ-ের রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার সময় দ-প্রাপ্ত তিন আসামী আদালতে হাজির ছিলেন। মামলায় আসামীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. আজাদুর রহমান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস