শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

  |   রবিবার, ৩০ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৬২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

টুডেনিউজ:: মানিকগঞ্জের সিঙ্গাইরে মাহমুদা নাহার মিতু (২৫) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম বাস্তা এলাকায় তার ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মিতুর গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তার বাবার নাম আব্দুল খালেক। তিনি ঢাকায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার রাতে পুলিশ সদস্য মাহমুদা নাহার মিতু নিজের রুমে ঘুমিয়ে পড়েন। কিন্তু রবিবার দুপুর পর্যন্ত ঘরের দরজা না খোলায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে খাটের ওপর মিতুর মরদেহ দেখতে পায়। এ সময় তার পাশ থেকে একটি বিষের প্যাকেট পাওয়া যায়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সিঙ্গাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে মাহমুদা নাহার মিতুর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস