শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

বৃদ্ধের পুরুষাঙ্গ কাটলেন প্রবাসীর স্ত্রী

  |   বুধবার, ১২ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৪৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৃদ্ধের পুরুষাঙ্গ কাটলেন প্রবাসীর স্ত্রী

নাটোরের গুরুদাসপুরে এক কৃষকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। রবিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নাজিরপুর মোল্লা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির নাম জনাব আলী (৬০)। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী জাকির হোসেনের বাড়িতে জনাব আলী দীর্ঘদিন গৃহকর্মীর কাজ করতেন। রবিবার সকালে হঠাৎ প্রবাসীর স্ত্রী নাছিমা বেগম (৫০) চিৎকার করতে থাকেন। এ সময় প্রতিবেশিরা তার বাড়িতে গিয়ে দেখেন জনাব আলী এবং প্রবাসীর স্ত্রী মাটিতে পড়ে আছেন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত কৃষক জনাব আলী বলেন, ‘আমি প্রবাসীর স্ত্রী নাছিমা বেগমের কাছে কাজের মজুরির পাওনা দুই হাজার টাকা পেতাম। সেই পাওনা টাকা দেওয়ার নাম করে আমাকে তার বাড়িতে ডাকে। তখন তার বাড়িতে গেলে কৌশলে বটি দিয়ে আমার পুরুষাঙ্গ কেটে দেয়। ‘

প্রবাসীর স্ত্রী নাছিমা বেগম টাকার বিষয় অস্বীকার করে বলেন, ‘আমি আমার বাড়িতে কাজ করতে ছিলাম। জনাব হঠাৎ আমার বাড়িতে এসে আমার ঘরে ঢুকে আমাকে জড়িয়ে ধরে এবং বলে আমার কথা না শুনলে তোকে মেরে ফেলব। হাতাহাতির এক পর্যায়ে আমার ঘরের শোকেচের গ্লাসস ভেঙে সে আঘাত পায়। ‘

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস