শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

হারিছ চৌধুরীর শুন্যতা অনুভব করছে কানাইঘাট বিএনপি

  |   শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হারিছ চৌধুরীর শুন্যতা অনুভব করছে কানাইঘাট বিএনপি

কানাইঘাট প্রতিনিধিঃ

সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট বিএনপির শীর্ষ নেতা ছিলেন দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবুল হারিছ চৌধুরী।তিনি প্রায় ১৬ বছর আত্মগোপনে থাকার পর গত বছরের ৩ সেপ্টেম্বর মারা যান।ফলে কমিটি হলেও শক্তিশালী নেতৃত্ব গড়ে ওঠেনি বলে জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।এ অবস্থায় আন্দোলন জোরদার ও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শক্তিশালী নেতৃত্ব চান তাঁরা।

দলীয় সূত্রে জানা গেছে,বছরখানেক আগে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল হয়।এর মাধ্যমে বিএনপি অনেকটা গোছানো হলেও অগ্রভাগে থেকে সাহস ও শক্তি জোগানোর মতো নেতা নেই।বিএনপির আরেক শীর্ষ নেতা সাবেক এমপি আব্দুল কাহির চৌধুরী বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে নিষ্ফ্ক্রিয়।এরই মধ্যে গত ১৩ জুন কানাইঘাট বাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গেলে সংঘর্ষ হয়।এ ঘটনায় বিএনপির ৬১ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

তৃণমূলের কয়েকজন নেতা জানান,হারিছ চৌধুরী মারা যাওয়ার পর দলের মধ্যে কয়েকজন নেতা সক্রিয় হয়ে উঠেছেন।গোপনে একাধিক নেতার আলাদা বলয়ও তৈরি হয়েছে।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক বলেন,জকিগঞ্জ ও কানাইঘাট বিএনপির নেতাকর্মীদের পাশে থেকে দীর্ঘদিন কাজ করলেও হারিছ চৌধুরীর শূন্যতা পূরণ হওয়ার নয়।

পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল বলেন,দলের যে কোনো কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীরা প্রস্তুত।উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ বলেন, কানাইঘাটে বিএনপি এখন যথেষ্ট শক্তিশালী।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন,নেতাকর্মীদের আন্দোলনমুখী করার চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস