শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

আইজিপি হলেন আবদুল্লাহ আল মামুনঃ র‌্যাবপ্রধান এম খুরশীদ হোসেন

  |   শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইজিপি হলেন আবদুল্লাহ আল মামুনঃ র‌্যাবপ্রধান এম খুরশীদ হোসেন

টুডে নিউজ ডেস্ক::

র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন-র‌্যাবের মহাপরিচালকের (ডিজি) দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) করা হয়েছে। তিনি ড. বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন।বেনজীর আহমেদ ৩০ সেপ্টেম্বর আইজিপি পদ থেকে অবসরে যাচ্ছেন।

এদিকে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন এম খুরশীদ হোসেন। বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।এই আদেশ ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

এর আগে ২০২০ সালের ৮ এপ্রিল দেশের ৩০তম আইজিপি হিসেবে নিয়োগ পান ড. বেনজীর আহমেদ।

আজ সকালে পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.বেনজীর আহমেদ।তার বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন,২০১৮ (২০১৮ ৫৭ নম্বর আইন) এর ধারা ৪২(১)(ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

নতুন পুলিশ প্রধানের বর্ণাঢ্য চাকরিজীবনঃ
নতুন আইজিপি বা পুলিশপ্রধান হিসেবে নিয়োগ পাওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন ২০২০ সালের ৮ এপ্রিল র‌্যাব ডিজি হিসেবে দায়িত্ব পান।এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শ্রীহেলা গ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আবদুল্লাহ আল মামুন।তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইলে।১৯৮২ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন। ২০১৯ সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।পুলিশে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন।এছাড়া গত বছরের ১৮ অক্টোবর চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে সরকার।

কর্মজীবনে আবদুল্লাহ আল মামুন পুলিশ সদরদপ্তর, মেট্রোপলিটন পুলিশ,আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার মাধ্যমে তিনি বিশ্ব শান্তিরক্ষার জন্য উজ্জ্বল অবদান রেখেছেন।

আবদুল্লাহ আল মামুন ব্রাহ্মণবাড়িয়ার সদর সার্কেল এএসপি,সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেল এএসপি,চাঁদপুরের হাজীগঞ্জ সার্কেল এএসপি,চাঁদপুরের অতিরিক্ত এসপি,ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার,আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি,ডিএমপির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।এছাড়া নীলফামারী জেলার সুপারিনটেনডেন্ট পুলিশ (ডিপি),ডিএমপির ডেপুটি কমিশনার (ডিসি),এআইজি (এস্টাবলিশমেন্ট) এবং ঢাকা সদরদপ্তরের এআইজি (গোপনীয়) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি হন।

কে এই নতুন র‌্যাব ডিজিঃ
অন্যদিকে র‌্যাবের ডিজি হিসেবে নিয়োগ পাওয়া এম খুরশীদ হোসেন ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা।বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন।খুরশীদ হোসেন গোপালগঞ্জের কাশিয়ানীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস