শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কাজ না করেই অর্থ উত্তোলনের চেষ্টা, ৯ প্রধান শিক্ষককে শোকজ লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মধ্যেও সেগুন গাছ চুরি সিলেটএবার ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কর্মঘন্টা না মানার ‘প্রমাণ পেল’ দুদক
Advertise with us

মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে ওমান প্রবাসী প্রেমিকের বাড়িতে ৪ দিন ধরে অবস্থান করছেন এক তরুণী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎এ বিষয়ে একই ইউনিয়নের বাসিন্দা মেয়ের বাবা মনির উদ্দীন বাদী হয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামের ওমান প্রবাসী দেলোয়ারের (২২) সঙ্গে ওই তরুণীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। এরপর নিয়মিত কথাবার্তা চলতে থাকে এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের এই সম্পর্কে দেলোয়ার তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এরপর দেশে এসে প্রেমিকাকে নিয়ে কয়দিন ঘুরাঘুরি করে।

অভিযোগে বলা হয়, সম্প্রতি তরুণী জানতে পপারে তার প্রেমিক দেলোয়ার অন্যত্র বিয়ে করা প্রস্তুতি নিচ্ছেন। তিনি মোবাইল ফোন বন্ধ করে তরুণীর সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এমন খবর পেয়ে ৪ দিন আগে ওই তরুণী প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেন।

ওই তরুণী বলেন, মোবাইল ফোনের মাধ্যমে আমাদের পরিচয় হয়েছিল এবং পরে তা প্রেমের সম্পর্কে গড়ায়। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনেক স্বপ্ন দেখিয়েছে। এখন সে আমাকে অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। স্ত্রী হিসেবে স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে যাব না। আমার দাবি মানা না হলে আমি এখানেই আত্মহত্যার পথ বেছে নেব।

‎এদিকে, প্রেমিকা বাড়িতে আসার খবর পেয়ে প্রেমিক দেলোয়ার বাড়ি ছেড়ে চলে গেছেন জানা গেছে।

‎এ বিষয়ে স্থানীয় তোয়াকুল ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য লোকমান জানান, “মেয়েটি গত ৪ দিন ধরে বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান করছে। আমরা ছেলে ও মেয়ে উভয় পক্ষের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছি। তবে ছেলে পলাতক থাকায় এখনো কোনো চূড়ান্ত সুরাহা করা সম্ভব হয়নি।

‎সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সঞ্জিৎ চন্দ্র দাস জানান এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত কেন্দ্রের এসআই সারওয়ারকে দায়িত্ব দিয়েছি, সে বিষয়টি তদন্ত করে দেখবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস