শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

চ্যাম্পিয়ন সাবিনা বললেন, এই ট্রফি ১৮ কোটি মানুষের

  |   বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চ্যাম্পিয়ন সাবিনা বললেন, এই ট্রফি ১৮ কোটি মানুষের

স্পোর্টস ডেস্ক:: শিরোপা জয়ের পর থেকেই ছিল অপেক্ষা, কখন দেশে আসবে বাংলাদেশ নারী ফুটবল দল। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ চলে এসেছে। সাবিনা খাতুনরা ট্রফি নিয়ে পা রেখেছেন ঢাকায়। দেশে পা রেখেই বাংলাদেশ অধিনায়ক জানালেন, এই শিরোপা বাংলাদেশের ১৮ কোটি মানুষের।

প্রথমবারের মতো জেতা সাফ শিরোপা বাংলাদেশের সব মানুষকে উৎসর্গ করে অধিনায়ক সাবিনা বলেছেন, ‘সকলকে ধন্যবাদ আমাদের এত সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ। যদি চার-পাঁচ বছরের পরিশ্রম দেখেন তাহলে দেখবেন সেটার ফল এখন হাতে আছে।’

তিনি আরও বলেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ট্রফি আমাদের দেশের জনগণের জন্য। শেষ চার বছরে আমাদের যে সাফল্য আছে, সবকিছু এর মধ্যে।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকেও ধন্যবাদ জানান সাবিনা।

তিনি বলেন, ‘প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই আমাদের মেয়েদের জন্য আজকের এই রাজকীয় আয়োজন করায়। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই পথচলা আসলে অনেক দিনের। ২০১২ সালে এই পরিবর্তন শুরু করেছিলেন আমাদের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, পরে তা রূপ দেন কাজী সালাউদ্দিন। সেটার প্রেক্ষিতেই আজ আমাদের এই অর্জন।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস