শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

জগন্নাথপুরে গৃহবধূকে গলা কেটে হত্যাঃস্বামী গ্রেফতার

  |   সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জগন্নাথপুরে গৃহবধূকে গলা কেটে হত্যাঃস্বামী গ্রেফতার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে তাঁর স্বামী গলা কেটে হত্যা করে পুকুর পাড়ে দেহ ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে।নিহত আছিয়া বেগম (৫০) ওই গ্রামের নুর আহমদের স্ত্রী।এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী নুর আহমদকে আটক করেছে।

রোববার সকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রানীনগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের বসতঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা ও করাত জব্দ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নুর আহমদের সৌদিপ্রবাসী মেয়ে সীমা বেগম প্রতি মাসে তাঁর মায়ের কাছেই টাকা পাঠান।এই নিয়ে নুর আহমদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিলো এবং টাকার হিসাব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।রবিবার সকালেও তাদের মধ্যে এ বিষয় নিয়ে ঝগড়া হয়।এক পর্যায় নুর আহমদ তাঁর স্ত্রী আছিয়া বেগমকে দা ও করাত দিয়ে গলা কেটে দেন।পরে আছিয়ার রক্তাক্ত দেহ পুকুর পাড়ে ফেলে রাখেন। প্রতিবেশীরা আছিয়ার দেহ পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস