শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

হবিগঞ্জ জেলা পরিষদে চেয়ারম্যানসহ দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

  |   রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হবিগঞ্জ জেলা পরিষদে চেয়ারম্যানসহ দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ দুই প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।তারা হচ্ছেন চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদ ও ২নং ওয়ার্ড বানিয়াচং-এর সাধারণ সদস্য প্রার্থী আশিক মিয়া।

রোববার হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে শুরু হয় মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন সহকারী রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মো.সাদিকুল ইসলাম।

তিনি জানান,চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদ হাজির না হওয়ায় এবং তার স্বাক্ষর নিয়ে জটিলতা থাকায় তার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।এছাড়াও ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী আশিক মিয়া ঝণখিলাপী থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।তিনি বলেন,বাতিল হওয়া প্রার্থীরা মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে ১৯ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে আপিল করতে পারবেন।তবে অন্য সকল প্রার্থীদের মনোনয়ন পত্র বৈধ রয়েছে।

এর পুর্বে হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৪৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।চেয়ারম্যান পদে ৪ জন,৯টি সাধারণ সদস্য পদে ৩১ জন ও ৩টি সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।এর মধ্যে ৭ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আলাউর রহমান শাহেদ নামে একজন মনোনয়ন জমা দেন।চেয়ারম্যান পদে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে তারা হলেন,বর্তমান প্রশাসক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা.মুশফিক হুসেন চৌধুরী,এডভোকেট শিবলী খায়ের ও এডভোকেট নূরুল ইসলাম।

মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২২ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে।প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৬ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস