শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

সংবিধান মানলে বিএনপির নির্বাচনে আসা উচিত : পরিকল্পনামন্ত্রী

  |   শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংবিধান মানলে বিএনপির নির্বাচনে আসা উচিত : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান বলেছেন,বিএনপি নির্বাচনে আসবে কিনা তাদের ব্যাপার। এটা আমরা বলতে পারব না।তবে আমরা চাই সবাই নির্বাচনে আসুক।আমাদের অনেক রাজনীতিবিদ প্রতিদিন এ নিয়ে অনেক কথা বলছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন। বিএনপি যদি দেশের সংবিধান মেনে থাকে,দেশের আইন মানে তাহলে তাদের অবশ্যই নির্বাচনে আসা উচিত।নির্বাচন চর্চার বিষয়,মারামারি-হানাহানির নয়।শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই জাতি আশা করে।

শনিবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন পরিকল্পনা মন্ত্রী।

তিনি বলেন,আমি ছোট একটি মন্ত্রণালয় নিয়ে কাজ করি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছেন।কোন জেলায় কী কাজ হচ্ছে তা আমার দপ্তরের সাইনবোর্ডে লেখা থাকে।আমাদের হাওর এলাকা সব সময় অবহেলিত।এখন এখানে একটি বড় কাজ হচ্ছে,সেটি হলো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ করা হয়েছে।এটি হাওর এলাকার জন্য অনেক বড় মাইলফলক।হাওরবাসী এবার উচ্চ শিক্ষার পূরণ স্বপ্ন করতে পারবেন।এর মধ্যেই উপাচার্য নিয়োগ হয়েছেন,ধীরে ধীরে আরও কাজ হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে।আমরা সব সময় চেষ্টা করি মানুষ যাতে স্বস্তির মধ্যে থাকে।বিশ্বজুড়েই সংকট চলছে।এজন্য আমাদেরকে আরও সাশ্রয়ী হতে হবে।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্রের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন,সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ্,সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম,সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মতিউর রহমান,জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন,জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হুদা মুকুট,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,পুলিশ সুপার এহসান শাহ্,সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে করোনা ও সুনামগঞ্জের স্মরণকালের ভয়াবহ বন্যায় ঝুঁকি নিয়ে যারা দুর্গতদের পাশে ছিলেন তার মধ্যে ১৫ জনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস