শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র মেরামতে কাঠের পরিবর্তে গজ-ব্যান্ডেজ

  |   শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র মেরামতে কাঠের পরিবর্তে গজ-ব্যান্ডেজ

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র মেরামতের সময় দরজার ফ্রেমে কাঠের পরিবর্তে তুলা ও গজ ব্যান্ডেজ ব্যবহার করা হয়েছে।স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এ প্রকল্পের কাজ বাস্তবায়িত হয়েছে।সরকারি এ প্রকল্পটিতে আরও নানা অনিয়ম ধরা পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

জানা গেছে,চলতি অর্থবছরে সাত লাখ টাকায় এ কেন্দ্রটি মেরামতের কাজ বাস্তবায়ন করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান।কাজ চলাকালে স্থানীয়রা অনিয়মের প্রতিবাদ জানালেও সংশ্লিষ্টরা এতে পাত্তা দেননি।

সরেজমিনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিতে দেখা যায়,দরজার ফ্রেমে কাঠের বদলে গজ আর তুলা ব্যবহার করা হয়েছে।এজন্য মেরামতের এক মাসের মধ্যেই ফ্রেমে ফাঁটল দেখা দিয়েছে।অনিয়ম ধরা পড়েছে বৈদ্যুতিক লাইন মেরামতেও।

সংশ্লিষ্টর জানান,ছাদ মেরামতে অপর্যাপ্ত কাজ করায় বৃষ্টি এলে ভবনের ভেতরে ফোটা ফোটা পানি পড়ে।অথচ ভবনের দেওয়াল নিচের দিক থেকে তিনটি টাইলস বসানো সত্ত্বেও অপ্রয়োজনীয়ভাবে ওপরে আরও দু’টি করে টাইলস বসিয়ে প্রকল্পের টাকার অপব্যয় করা হয়েছে।এসব বিষয় প্রতীয়মান হলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়।কিন্তু এতে তারা কর্ণপাত করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে দায়িত্বরত একজন বলেন,এ সাত লাখ টাকার প্রকল্পে আমাদের সমস্যা সমাধানের পরিবর্তে উল্টো নতুন সমস্যা যোগ হয়েছে।ছাদ দিয়ে পানি পড়ে,দরজায় পোকা ধরেছে,ফ্রেমে কাঠের পরিবর্তে তুলা ও গজ দেওয়ায় এতে ফাটল ধরেছে।মেরামত কাজে অনিয়মের কারণে দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক সংযোগও বন্ধ।

হবিগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মীর সাজেদুর রহমান বলেন, অনিয়মের বিষয়টি জানার পর আমি গিয়ে পরিদর্শন করেছি।কাজে যথেষ্ট গাফিলতি রয়েছে।এ বিষয়ে ব্যবস্থা নিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বার বার জানালেও প্রতিকার পাওয়া যাচ্ছে না।

হবিগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শামীম আহমেদ বলেন,কাঠের পরিবর্তে তুলা ও গজ ব্যান্ডেজ ব্যবহারের বিষয়টি হয়েছে ঠিকাদারের অসতর্কতার কারণে।শ্রমিকরা এমনটি করেছেন।এ ছাড়া বিদ্যুতের সমস্যার বিষয়টি ধরা পড়েছে কাজ শেষ হওয়ার পরে।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস