বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

মানব উন্নয়ন সূচকে বাংলাদেশর অবস্থান ১২৯

  |   শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানব উন্নয়ন সূচকে বাংলাদেশর অবস্থান ১২৯

টুডে নিউজ ডেস্ক::

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১২৯তম।ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২২ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।প্রতিবেদনের তথ্যমতে,এ বছর ১৯১টি দেশের মধ্যে বাংলাদেশ ১২৯তম অবস্থানে রয়েছে।

এর আগে,২০২০ সালে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩।তবে ইউএনডিপি’র আজকের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়,২০২০ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১২৮।সেই হিসেবে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

জনস্বাস্থ্য,শিক্ষা ও আয়ের তথ্য বিশ্লেষণ করে ইউএনডিপির মানব উন্নয়ন সূচকটি তৈরি করেছে।প্রকাশিত সূচকে বাংলাদেশের গড় মান ০.৬৬১ যা ভারতের চেয়ে কিছুটা কম (০.৬৬৩)।তবে বাংলাদেশের গড় আয়ু (৭২.৪ বছর) ভারত (৬৭.২) ও পাকিস্তানের (৬৬.১) চেয়ে বেশি।শিক্ষার সূচকেও প্রতিবেশী দুটি দেশের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

নারী-পুরুষ সমতা উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো।এই সূচকে বাংলাদেশের অবস্থান যেখানে ১২৯তম,ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১৩১ ও ১৬১।

মানব উন্নয়ন সূচকে সুইজারল্যান্ড,নরওয়ে ও আইসল্যান্ড শীর্ষ স্থান ধরে রেখেছে।এ ছাড়া ভারতের অবস্থান ১৩২তম,পাকিস্তান ১৬১তম,শ্রীলঙ্কা ৭৩তম,নেপাল ১৪৩তম, ভুটান ১২৭তম,মালদ্বীপ ৯০তম এবং আফগানিস্তানের অবস্থান ১৮০তম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস