বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

বরগুনা ও ফরিদপুরে বিএনপির ৯০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  |   বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বরগুনা ও ফরিদপুরে বিএনপির ৯০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

টুডে নিউজ ডেস্ক::

বরগুনা ও ফরিদপুরে বিএনপির সমাবেশে হামলার ঘটনায় গতকাল সোমবার বিএনপিরই প্রায় ৯০০ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে।বরগুনায় আওয়ামী লীগ নেতা এবং ফরিদপুরে পুলিশ বাদী হয়ে এই দুই মামলা করে।

এদিকে পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদের বিস্তারিত :

বরগুনা ও পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি,তাঁর ছোট ভাই সাইফুল ইসলাম জামাল,পাথরঘাটা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুকসহ ৯৯ ব্যক্তির নাম উল্লেখ করে এবং ২৫০ থেকে ৩০০ অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আলাউদ্দিন পল্টুর করা মামলায় বেআইনিভাবে সমাবেশ,হামলা, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ওসি মো.আবুল বাশার বলেন,পাথরঘাটায় বেআইনি
ভাবে সমাবেশ,হামলা,মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আলাউদ্দিন পল্টু বাদী হয়ে গতকাল মামলা করেন।

বিএনপি নেতা সাইফুল ইসলাম জামাল বলেন,আমরা হামলা-অরাজকতা করলাম কোথায়?এমপি সাহেবকে অভ্যর্থনা জানাতে আসা বিএনপি নেতাকর্মীদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে উল্টো আমাদের নামেই মামলা করা হয়েছে।

ফরিদপুর : ফরিদপুরে আগেরদিন বিএনপির সমাবেশে হামলার ঘটনায় গতকাল ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে।অভিযোগ উঠেছে,বিএনপির সমাবেশে পুলিশ,ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ হামলা করলে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ যাঁরা আহত হয়েছেন,তাঁদেরই আসামি করেছে পুলিশ।

গতকাল দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ ফকির বাদী হয়ে মামলাটি করেন।মামলার এজাহারে পুলিশের ওপর হামলা করে চার থেকে পাঁচজন পুলিশ সদস্যকে আহত করা,পুলিশের গাড়ি ভাঙচুর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন,গত রবিবার বিকেলে পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে তাঁদের আসামি করা হয়েছে।

মামলায় জেলা বিএনপির প্রথম সারির প্রায় সব নেতাকে আসামি করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি সূত্র।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল বলেন,গত রবিবার বিকেলে কোর্টপাড় এলাকার স্বাধীনতা চত্বরে বিএনপির নেতাকর্মীরা পুলিশের সরকারি কাজে বাধা দেন। তাঁরা পুলিশের ওপর ইট ছুড়ে মারেন।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী বলেন,আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে পুলিশ বিএনপির সমাবেশে হামলা চালিয়ে নির্বিচারে নেতাকর্মীদের লাঠিপেটা করেছে।তাই তারা বিএনপির বিরুদ্ধে মামলা দেবে,এতে অবাক হওয়ার কিছু নেই।

ভাঙ্গুড়া (পাবনা) : পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আদমদীঘি (বগুড়া) : আদমদীঘিতে গতকাল একই এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের সিদ্ধান্তে উত্তেজনা ছড়ায়।পরে আওয়ামী লীগ সেখানে সমাবেশ করলেও বিএনপি সিদ্ধান্ত বদলে পাঁচ কিলোমিটার দূরে ছাতিয়ানগ্রাম বাজার এলাকায় সমাবেশ করে।

খুলনায় পুরনো মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠন : বিএনপি নেতাকর্মীদের নামে করা খুলনার পুরনো তিনটি মামলায় গত ১০ দিনে অভিযোগ গঠন করেছেন আদালত।সর্বশেষ গতকাল খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও কেসিসির সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিসহ বিএনপির ৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

নারায়ণগঞ্জে জামিন পেলেন বিএনপি নেতাকর্মী : রূপগঞ্জ থানায় পুলিশের করা একটি বিস্ফোরক মামলায় গতকাল জামিন পেয়েছেন বিএনপির ৪০ নেতাকর্মী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস