বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

চা-শ্রমিকদের ভূমির অধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী

  |   শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চা-শ্রমিকদের ভূমির অধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, সিলেট:: প্রায় দেড়শ বছর ধরে ভূমিহীন অবস্থায় থাকা চা-শ্রমিকদের ভূমির অধিকার দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চা-শ্রমিকদের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এমন আশ্বাস দিয়ে বলেন, ‘বঙ্গবন্ধু চা শ্রমিকদের ভোটের অধিকার দিয়েছেন, নাগরিকত্ব দিয়েছেন, আর তারা ভূমিহীন থাকবে এটা হতে পারে না। আমি অবশ্যই তাদের ভূমির অধিকার প্রধান করবো।’

তিনি বলেন, ‘চা-শ্রমিকরা যাতে প্রত্যেকে ঘর পায়, বিশেষত মাটির অধিকার যেনো তারা পায় সেটার ব্যবস্থা আমি অবশ্যই করে যাবো। কারণ ভূমির অধিকার না থাকলে একজন মানুষের সম্মান থাকে না।’

শনিবার বিকেলে ভার্চুয়ালি এই মতবিনিময় সভা শুরু হয়। এতে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও চট্টগ্রাম থেকে চা শ্রমিকরা অংশ নিয়েছেন।

সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা কাজ করে যাচ্ছি, বাংলাদেশে একজনও ভূমিহীন থাকবে না। আমরা ভূমিহীনদের জন্য ঘর করে দিচ্ছি। চা শ্রমিকরাও ভূমিহীন থাকবে না।

চা-শ্রমিকদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ‘চা বাগানে স্কুল আছে। এই স্কুলগুলো যাতে জাতীয়করণ করা হয় এ ব্যাপারে আমি উদ্যোগ নেবো, শিক্ষামন্ত্রণালয়ের সাথে কথা বলবো।’

তিনি বলেন, ‘চা বাগানের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে ব্যবস্থা নিতে হবে। প্রত্যেক বাগানে অ্যাম্বুলেন্স ও ডাক্তার রাখতে হবে। এছাড়া সরকারের পক্ষ থেকে বাগানের পাশে কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।’

নারী চা-শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ‘এটা খুবই ন্যায্য দাবি। কারণ তারা ঝুঁকিপূর্ণ কাজ করেন। তাই তাদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস যাতে করা হয় সে ব্যাপারে ব্যবস্থা নেবো।’

তিনি বলেন, ‘যারা শ্রম দেয়, কষ্ট করে, তাদের দিকে তাকানো আমাদের অবশ্যই দরকার।’

চা-শ্রমিকদের উপহার দেওয়া সোনার বালা হাতে দিয়েই তাদের সাথে এই মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মতবিনিময় সভায় প্রারম্ভিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা গনভবনে এসেছিলেন আমার জন্য উপহার নিয়ে। আমার জীবনে এতো দামি উপহার, এতো সম্মান আর কখনো পাই নি। আপনারা একটাকা দুইটাকা করে জমিয়ে এটা দিয়েছেন। এটা আমার জীবনের এক পরম উপহার।’

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের দেওয়া উপহার আজকেও আমি হাতে পরে আছি।’

এসময় নিজের হাতের বালা শ্রমিকদের দেখান প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন, ‘চা শ্রমিকদের কাজেরক্ষেত্র ভিন্ন। তাদের সমস্যাগুলো ভিন্ন। আমরা সরকারে আসার পর তাদের সমস্যা সমাধান করতে উদ্যোগি হই। আজকে আপনারা এদেশের নাগরিক। বঙ্গবন্ধুর কল্যাণে চা শ্রমিকরা অধিকার ফিরে পায়। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আপনাদের প্রতি আমার একটা বিশেষ দায়িত্ব রয়েছে বলে মনে করি।’

দেশের চা বাগান বেষ্টিত ৪ জেলা থেকে ৮ জন শ্রমিক এই মতবিনিময় সভায় বক্তব্য দেন। বক্তব্যে নিজেদের অভাব ও দাবির কথা জানান তারা। একই সঙ্গে শেখ হাসিনার প্রতি আস্থা ও বিশ্বাসের কথাও তুলে ধরেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস