বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

লকডাউনে প্রেম, করোনা কমতেই বাড়িতে হাজির মেক্সিকোর তরুণী

  |   মঙ্গলবার, ২১ জুন ২০২২   |   প্রিন্ট   |   ৩৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লকডাউনে প্রেম, করোনা কমতেই বাড়িতে হাজির মেক্সিকোর তরুণী

নিউজ ডেস্ক:: করোনাভাইরাস মহামারি মোকাবিলায় জারি করা লকডাউনে গোটা বিশ্ব প্রায় স্তব্ধ হয়ে গেলেও এক প্রেমিক জুটির মনকে বেঁধে রাখা যায়নি। সেই লকডাউনের দিনগুলোতে শুরু হওয়া দু’জনের প্রেম দিনে দিনে কেবলই গাঢ় হয়েছে। যদিও দু’জনের অবস্থান ছিল দুই মহাদেশে।

একজন উত্তর আমেরিকায় তো আরেকজন এশিয়ায়। আরও ভালো করে বললে দক্ষিণ এশিয়ায়। আর এবার করোনার প্রকোপ কমতেই দেশ-মহাদেশ পাড়ি দিয়ে প্রেমিকের বাড়িতে হাজির হয়েছেন মেক্সিকোর সেই তরুণী।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ায়। আগামী জুলাইয়ে সাত পাকে ঘুরে একে অপরের জীবনসঙ্গী হবেন তারা। অবশ্য প্রেমিকের বাড়িতে আসার পরই রেজিস্ট্রি করে বিয়ে করেছেন এই জুটি। সোমবার (২০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার।

সংবাদমাধ্যমটি বলছে, লেসলি দেলগাডো নামের মেক্সিকোর ওই তরুণীর সঙ্গে পশ্চিমবঙ্গের হাওড়ার বাসিন্দা অরিজিৎ ভট্টাচার্যের আলাপ হয়েছিল অনলাইন প্লাটফর্মে। সেসময় করোনার মহামারির সংক্রমণে রাশ টানতে চলছে লকডাউনের বিধিনিষেধ। গোটা বিশ্ব প্রায় থমকে গিয়েছিল। তবে সেই লকডাউনের মধ্যেই এগিয়ে যায় অরিজিৎ আর লেসলির প্রেম।

হাওড়ার বালির দুর্গাপুর সাহেববাগান এলাকার বাসিন্দা অরিজিৎ বলছেন, ‘করোনার সময় লকডাউন শুরু হলে বাড়ি থেকেই কাজ করতাম। কাজের পাশাপাশি সময় কাটাতে ইন্টারনেটই ছিল ভরসা। সেখানেই লেসলির সঙ্গে আলাপ হয় আমার।’

রসিকতা করে তিনি বলেন, ‘করোনা না এলে তো আমাদের আলাপও হতো না!’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস