শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

এনসি স্কুলের ৫ জন স্কাউট, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে মনোনীত

  |   রবিবার, ২৪ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ৪৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এনসি স্কুলের ৫ জন স্কাউট, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে মনোনীত

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আওতাধিন মৌলভীবাজার জেলার স্কাউটসের অন্তর্গত কুলাউড়া উপজেলা স্কাউটের ঐতিহ্যবাহী স্কাউট ইউনিট নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট দলের ২ জন সুদক্ষ স্কাউট ও ৩ জন গার্ল-ইন স্কাউট মোট ৫ জন বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড-২০২০ এর চুড়ান্ত মূল্যায়নী পরীক্ষায় কৃতিত্বের সাথে উন্নীত হয়ে অ্যাওয়ার্ড অর্জনের জন্য মনোনীত হয়েছে।

প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের জন্য মনোনীতরা হলো কলি মল্লিক, তানজিনা আক্তার তানিয়া, নাঈম হোসেন সাকিব, ফারিহা জান্নাত জোহা, মোজাহিদুল ইসলাম মিহাদ। গতকাল বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইটে ফলাফল প্রকাশের পর জানা যায় ২০২০ সালের পরীক্ষায় প্রায় তিন সহস্রাধিক পরীক্ষার্থী উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ের পরীক্ষায় ধাপে ধাপে লিখিত, ব্যবহারিক ও মৌখিক সাক্ষাৎকারে অংশগ্রহণ করে নিজেদের পরিশ্রম, মেধা, সৃজনশীলতা, অধ্যবসায়, ব্যবহারিক জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার দক্ষতা এবং সমাজসেবার ফসল হিসেবে এই অনন্য অর্জন ঘরে তুলেছে।

সিলেট অঞ্চলে আর কোন ইউনিট একসাথে ৫টি অ্যাওয়ার্ড অর্জন করেনি। ফলে তাদের পেছনে দীর্ঘদিন থেকে শ্রম দিয়ে যাওয়া এ সফলতার নেপথ্যের কারিগর বিদ্যালয়ের স্কাউট ইউনিট লিডার সোহেল আহমদ ও গার্ল-ইন স্কাউট ইউনিট লিডার তাহেরা চৌধুরী বেশ উৎফুল্ল। বিদ্যালয়ের সভাপতি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন সহ বিদ্যালয় কর্তৃপক্ষ ও কুলাউড়া উপজেলা স্কাউট নেতৃবৃন্দ এ সাফল্যের জন্য স্কাউটদের অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশ স্কাউটস কে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। স্কাউট অঙ্গনে সমৃদ্ধ এ বিদ্যালয় হতে এর পূর্বেও একজন গার্ল ইন স্কাউট ও ৩ জন স্কাউট এ সম্মান অর্জন করেছেন। করোনা অতিমারির কারণে ২০২০ সালের পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ বেশ বিলম্বিত হয়।বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস