শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন যমজ দুই বোন

  |   বুধবার, ০৬ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ৫৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন যমজ দুই বোন

টুডে নিউজ ডেস্ক:: জ‌ন্মের পর থে‌কেই দুই বো‌নের একসঙ্গে বেড়া ওঠা। পড়া‌লেখায়ও সমান মেধাবী দুজন। প্রাথ‌মিক থে‌কে উচ্চমাধ‌্যমিক পর্যন্ত পরীক্ষায় প্রায় সমান নম্বর পে‌য়ে‌ছেন। সম্প্রতি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে গুচ্ছ ভ‌র্তি পরীক্ষায় কা‌ছাকাছি নম্বর পে‌য়ে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অর্থনীতি বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন প্রিয় ও স্বপ্ন না‌মের দুই যমজ বোন।

টাঙ্গাইল পৌরসভার আকুরটাকুর পাড়ার ঠিকাদার বাবা এনামুল হক তালুকদার ও গৃহিণী মা আফরিনা বেগম দম্পতির মে‌য়ে ইসরাত জাহান প্রিয় ও নুসরাত জাহান স্বপ্ন। ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রিয় পান ৪৩ এবং স্বপ্ন পান ৪২.৫ নম্বর।

জানা যায়, এনামুল-আফরিনা দম্পতির ঘ‌রে ২০০২ সালের ২১ জুলাই জন্ম নেয় যমজ সন্তান ইসরাত জাহান প্রিয় ও নুসরাত জাহান স্বপ্ন। ২০১৬ সালে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে দুজনে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০১৮ সালে কুমুদিনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় প্রিয় জিপিএ-৪.২৫ ও স্বপ্ন ৪.১৭ পে‌য়ে উত্তীর্ণ হন।

জন্মসময় ও চেহারায় মিল থাকা এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফলাফলে মিল থাকায় নিজেরাও অবাক ব‌লে জানান প্রিয়া ও স্বপ্ন।

ইসরাত জাহান প্রিয় বলেন, দুই বোনের একসঙ্গে এক জায়গায় পড়ার সুযোগ হয়েছে, এতে বাবা ও মা বেশি খুশি হয়েছেন। তারা এমনটা চাইতেন সব সময়। ছোটবেলা থেকেই প্রায় একই রকমভাবে বড় হয়েছি। মাঝেমধ্যে ঝগড়া হলেও প‌রে মিলে হ‌য়ে‌ছে তাড়াতাড়ি।

নুসরাত জাহান স্বপ্ন বলেন, দুই বোনের স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় এক হওয়াটা খুব স্বাভাবিক মনে হলেও একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে দুই বোনের চান্স হবে, তা কখনো ভাবিনি। এই বিষয়টা আমাদের কাছেও অবিশ্বাস্য মনে হয়। প্রয়োজনীয় সবকিছুই আমাদের দুই বোনের একই হয়। সর্বশেষ বিশ্ববিদ্যালয় ও বিভাগটিও একই হলো। একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে চান্স পাওয়ায় আমরা ভীষণ খুশি।

মা আফরিনা বেগম বলেন, আমাদের যমজ দুই মেয়ে স্কুল, কলেজের পর এবার একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে চান্স পেয়েছে, এতে আমি ভীষণ খুশি হয়েছি। তারা ছোটবেলা থে‌কে খুবই মেধাবী ছিল। আশা রাখি সামনের দিনে তারা একসঙ্গে সফল হবে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের অর্থনী‌তি বিভা‌গের চেয়ারম‌্যান ড. মো. নাজমুস সা‌দেকীন ব‌লেন, যমজ বোন কা‌ছাকা‌ছি ফল পে‌য়ে একই বিভা‌গে ভ‌র্তি হ‌য়ে‌ছে, এটা আন‌ন্দের বিষয়, খু‌শির খবর। এর আগেও বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের বি‌ভিন্ন বিভা‌গে যমজ দুজ‌নের ভ‌র্তি হওয়ার ঘটনা ছিল। ত‌বে একসঙ্গে একই বিভা‌গে এত মিল নিয়ে যমজ বো‌নের ভ‌র্তি হওয়াটা আনন্দের খবর। তা‌দের সফলতা কামনা ক‌রি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস