শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়া পৌরসভার উদ্যোগে ৪ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

  |   মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ৪৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া পৌরসভার উদ্যোগে ৪ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:: মহান বিজয় দিবস উপলক্ষে কুলাউড়ায় ৪ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া পৌরসভার আয়োজনে ১৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬ টার দিকে পৌর শহরের বঙ্গবন্ধু উদ্যানের বিজয় মঞ্চে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল এর সঞ্চালনায় ও পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, যুক্তরাষ্ট্রের শিকাগো’র অনারারি কন্সুলার মনির চৌধুরী, জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মবশ্বীর আলী,কাউন্সিলর হারুনুর রশীদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল মোল্লাসহ পৌর কাউন্সিলর তানভির আহমদ শাওন, লুকমান হোসেন, সাঈফুর রশীদ সুমন, তাসলিমা সুলতানা মনি, লাইলি বেগম, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। চারদিনব্যাপী মেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মঞ্চ নাটক, বিভিন্ন শিল্পী গোষ্ঠির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃ-তাত্বিক গোষ্ঠির পরিবেশনায় গারো ও মনিপুরী নৃত্য পরিবেশন করা হবে। মেলায় ৪০ টি স্টল বরাদ্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস