বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৩

  |   রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ৪৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছে।

রোববার (সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী জানান, পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। দুপুরে কুলাউড়া জংশন ছেড়ে যাওয়ার কিছু সময় পর হোসেনপুর এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনটি একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় পাঁচজন।

কুলাউড়া স্টেশনের মাস্টার মুহিব উদ্দিন জানান, পারাবত এক্সপ্রেস ট্রেনটি বেলা সাড়ে ১২টার দিকে কুলাউড়া জংশন ছেড়ে যায়। দুপুর ১টার দিকে হোসেনপুর এলাকায় রেলক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস