শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

কুলাউড়ায় অস্ত্র ৬ রাউন্ড কার্তুজসহ ডাকাত গ্রেফতার

  |   বুধবার, ২৮ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ৪৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় অস্ত্র ৬ রাউন্ড কার্তুজসহ ডাকাত গ্রেফতার

নিউজ ডেস্ক:: কুলাউড়া থানা পুলিশ একটি দেশীয় তৈরী পাইপগান এবং ০৬ (ছয়) রাউন্ড কার্তুজসহ ২৭ জুলাই মঙ্গলবার মিলাদ মিয়া (৩০) কে আটক করেছে। ২৮ জুলাই বুধবার তাকে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক ডাকাত মিলাদ মৌলভীবাজারের রাজনগর উপজেলার সালন গ্রামের তরিক মিয়ার পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি ডাকাতি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রামের মো: ইকরাম আলীর বাড়িতে ডাকাতির ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় বিভিন্ন সময়ে ৬ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। সবাইকে জেলাহাজতে পাঠানো হয়। অন্য ডাকাতদের দেয়া তথ্যমতে মিলাদকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, মিলাদের দেয়া তথ্যমতে ২৭ জুলাই মঙ্গলবার টিলাগাঁও ইউনিয়নের শালন বাঘেরটিকি নামকস্থানে ফুটবল খেলার মাঠের উত্তর পশ্চিম পাশে পরিত্যাক্ত দোকানের পেছনে ঝোপের মধ্য হতে একটি দেশীয় তৈরী পাইপগান এবং ০৬ (ছয়) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অভিযানকালে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যসহ লোকজনের উপস্থিতিতে অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামী মিলাদ মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় (মামলা নং-২২ তারিখ: ২৮-০৭-২০২১, ধারা: ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (ধ) ও ১৯(ভ) ) দায়ের করা হয়েছে।#

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস