রবিবার ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

মেয়ের বাড়ি থেকে মুক্তিযোদ্ধা পিতার ঝুলন্ত লাশ!

  |   রবিবার, ২৭ জুন ২০২১   |   প্রিন্ট   |   ৪২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেয়ের বাড়ি থেকে মুক্তিযোদ্ধা পিতার ঝুলন্ত লাশ!

সুনামগঞ্জ প্রতিনিধি:: জেলার দোয়ারাবাজারে মেয়ের বাড়ি থেকে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম মো. কালা মিয়া (৭৫)। তিনি পান্ডারগাঁও ইউনিয়নের সাহেবের গাঁও গ্রামের মৃত আব্দুল বারির ছেলে।

রোববার (২৭ জুন)  উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের উষারগাঁও গ্রামের মেয়ের বাড়ির বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেয়ের জামাই মারা যাওয়ার পর এই মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে মেয়ের বাড়ি উষারগাঁও গ্রামে থাকতেন।

মুক্তিযোদ্ধার মেয়ের সাথে তার ভাসুরের পরিবারের লোকজনের বেশ কিছুদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। রোববার ভোরে তার নিজ বসতঘরে তীরের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ নামায়।

এ ব্যাপারে দোয়ারবাজার থানার ওসি দেব দুলাল ধর জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘরের মধ্যে তীরের সাথে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ দেখে গ্রামবাসীর সহায়তায় লাশটি নিচে নামিয়ে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি আত্মহত্যার ঘটনা, তবে এতে অন্য কোনো ঘটনা থাকলে সেটা তদন্তের মাধ্যমে বের করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস