বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৯

  |   মঙ্গলবার, ২৫ মে ২০২১   |   প্রিন্ট   |   ৩৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৯

নিজস্ব প্রতিনিধি:: মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় নতুন শনাক্ত হয়েছে ৯ জন এবং সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন ১৮ জন। মঙ্গলবার (২৫ মে) সিভিল সার্জন কার্যালয়ের কোভিড সংক্রান্ত বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। বিবরণী অনুযায়ী, নতুন শনাক্ত ৯ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৮ জন এবং কমলগঞ্জের একজন রয়েছেন। এনিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৫ জনে।

যার মধ্যে সদরে ১১৭ জন, সদর হাসপাতালের ১১০৬ জন, শ্রীমঙ্গলের ৩০৬ জন, রাজনগরে ১৩৬ জন, কমলগঞ্জের ১৮৪ জন, জুড়ীতে ১২৯ জন, কুলাউড়ায় ২৯৬ জন এবং বড়লেখায় ১৬১ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিটি রাজনগরের বাসিন্দা। ফলে জেলায় করোনায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হলো। এর মধ্যে সদর হাসপাতালের ১৫ জন, শ্রীমঙ্গলের ৬ জন, রাজনগরে ৩ জন, কমলগঞ্জের ২ জন, জুড়ীতে ২ জন, কুলাউড়ায় ১ জন এবং বড়লেখায় ১ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৯৭ জন।

এর মধ্যে সদর হাসপাতালের ১০৬৯ জন, সদরে ১১৭ জন, শ্রীমঙ্গলের ২৮০ জন, রাজনগরে ১২৯ জন, কমলগঞ্জের ১৭৪ জন, জুড়ীতে ১১৭ জন, কুলাউড়ায় ২৫১ জন এবং বড়লেখায় ১৬০ রয়েছেন। বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগী রয়েছেন ১০৩ জন। যার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আর বাংলাদেশে শনাক্ত হয় ৮ মার্চ। এর প্রায় এক মাস অর্থাৎ ৪ এপ্রিল মৌলভীবাজারে করোনা রোগী পাওয়া যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস