রবিবার ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

পুত্র সন্তানের মা হলেন শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২২ মে ২০২১   |   প্রিন্ট   |   ৪১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুত্র সন্তানের মা হলেন শ্রেয়া ঘোষাল

পুত্র সন্তানের মা হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার বিকেলে সুখবরটি  দিয়েছেন তিনি নিজেই।

এক টুইটের মাধ্যমে শ্রেয়া জানান, ‘ঈশ্বরের আশীর্বাদে আজ বিকেলে পুত্রসন্তানের জন্ম হয়েছে। জীবনে প্রথমবার এমন অনুভূতির সাক্ষী হলাম। আমি এবং আমার স্বামী শিলাদিত্য-সহ পরিবারের সবাই এইমুহূর্তে খুশির জোয়ারে ভাসছে। শুভকামনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।’

এমন খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন শ্রেয়া। অনুরাগী থেকে তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন গায়িকাকে।

এর আগে মার্চের শুরুর দিকে জানা গিয়েছিল মা হতে চলেছেন শ্রেয়া। তখন একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে শ্রেয়া লিখেছিলেন, ‘শ্রেয়াদিত্য আমাদের মধ্যে আসার পথে’। ছবিতে দেখা গেছে সযত্নে বেবি বাম্প আগলে রেখেছেন তিনি।

উল্লেখ্য, পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার বহরমপুরের মেয়ে শ্রেয়া ঘোষাল। চার বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নেওয়া শুরু। ষোল বছর বয়সে তিনি একটি রিয়্যালিটি শো এর বিজয়ী হওয়ার পর থেকেই ভারতীয় অঙ্গনে তার পরিচিতি লাভ হয়।

২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া। বিয়ের ছয় বছরের মাথায় প্রথম সন্তানকে স্বাগত জানালেন দুজনে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস