রবিবার ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

কমলগঞ্জে সর্দি,জ্বরসহ বিভিন্ন রোগের প্রকোপ

  |   শনিবার, ১৭ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৯৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে সর্দি,জ্বরসহ বিভিন্ন রোগের প্রকোপ

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এখন ডায়রিয়া, সর্দি, ভাইরাস জ্বর ও আমাশয়ের প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্ত রোগীদের বেশীর ভাগই প্রাইভেট ফিজিশিয়ানদের সেবা নিয়ে নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একাধিক প্রাইভেট ফিজিশিয়ানদের সাথে কথা বলে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় মানুষজন ডায়রিয়া, সর্দি জ্বর, পেটের পীড়া (আমাশয়) রোগে ভোগছেন। প্রাথমিকভাবে আক্রান্ত রোগী পল্লী চিকিৎসকসহ বিভিন্ন প্রাইভেট ফিজিশিয়ানদের কাছেও যাচ্ছেন। অনেক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা গ্রহন করছেন। এদের মাঝে যাদের অবস্থা একটু খারাপ তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। করোনা ভাইরাসের চরিত্র বদল করে এখন সর্দির সাথে ডায়রিয়া যুক্ত হওয়ায় করোনা উপসর্গ কি-না তা নিয়ে রোগীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্র মতে ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন বেশ কিছু সংখ্যক রোগী এসে জরুরী সেবা গ্রহন করে বাড়ি ফিরে যাচ্ছেন। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ও আমাশয়ের ১৬ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। আর স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত শিশুসহ ৮ জন রোগী ভর্তি আছেন।

শমশেরনগর প্রাইভেট ফিজিশিয়ান ডা. শ্যামলেন্দু সেন শর্মা, পিন্টু দেবনাথ, দীপক রঞ্জন মল্লিক বলেন, চলতি সময়ে দিনে অস্বাভাবিক গরম অনুভূত হওয়ায় শেষ রাতে আবার একটু ঠান্ডার সাথে কুয়াশা পড়ছে। আবহাওয়ার এ তারতম্যে ডায়রিয়া, সর্দি, জ্বর ও আমাশয় (পেটের পীড়া) রোগের একটু প্রকোপ দেখা দিয়েছে। তারা আরো বলেন, প্রতিদিন গড়ে ৮/১০ জন এসব রোগে আক্রান্ত হয়ে তাদের কাছে চিকিৎসা সেবা নিচ্ছেন। প্রকোপটি উল্লেখ্যযোগ্য না হলেও ক্রমে বাড়ছে। আক্রান্তদের মাঝে শিশুসহ সব বয়সী রোগী আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, শীতের সময়ও ডায়রিয়ার কিছুটা প্রকোপ থাকে। আর গরমের সময় এ প্রকোপটা একটু বেড়ে যায়। স¤প্রতি ডায়রিয়া, সর্দি, জ্বর ও আমাশয়ের প্রকোপ দেখা দিলেও উল্লেখ্যযোগ্য নয়। তিনি আরও বলেন, রমজান মাস শুরু হওয়ায় মানুষজনের খাদ্যাভাসের পরিবর্তন হয়েছে। ফলে ডায়রিয়া হতে পারে। আর করোনার সময়ে এ প্রকোপে আতঙ্কিত হওয়ার কিছু নয় বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস