বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

কুলাউড়ায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রশাসনের লিফলেট বিতরণ

  |   বুধবার, ৩১ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ৩৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রশাসনের লিফলেট বিতরণ

টুডে নিউজ ডেস্ক:: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক ঘোষিত ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে সাধারন মানুষকে সচেতন করার জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টায় কুলাউড়া পৌর শহরে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ বিনয় ভূষণ রায়, ওসি (তদন্ত) মো: আমিনুল ইসলাম, সাংবাদিক এম. মছব্বির আলী, প্রবাসী কমিউনিটি নেতা মোস্তাফিজুর রহমান জুয়েল, সাংবাদিক মাহফুজ শাকিল, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক সামসুদ্দিন বাবু প্রমুখ।

সন্ধ্যা ৬টায় কুলাউড়া শহরের বিভিন্ন দোকানে ও পথচারীদের মধ্যে ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী। এদিকে কুলাউড়া পৌরসভার মেয়রসহ উপজেলার ১৩টি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে প্রত্যেকটি এলাকার জনগণকে সচেতন করার জন্য মাইকিং করে প্রচারাভিযান করানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. ফরহাদ চৌধুরী বলেন, করোনার প্রাদুর্ভাব বাড়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফার একটি নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে মাননীয় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান স্যারের নির্দেশনায় ১৮ দফার নির্দেশনাটি লিফলেট আকারে বিতরণ করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হবে। এছাড়া পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নে একযোগে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্ব স্ব এলাকার সাধারণ জনগণকে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক ঘোষিত ১৮ দফা নির্দেশনাটি জানানোর জন্য মাইকিং করানো হয়।#

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস