বুধবার ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক
Advertise with us

কুলাউড়ায় সিএনজি ও অটোরিকশার চালকদের মধ্যে সংঘর্ষে আহত ২০, ব্যাপক ভাংচুর

  |   বুধবার, ০৪ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৭২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় সিএনজি ও অটোরিকশার চালকদের মধ্যে সংঘর্ষে আহত ২০, ব্যাপক ভাংচুর

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কুলাউড়া শহর রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের অর্ধ-শতাধিক রিকশা ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। বুধবার (৪ নভেম্বর) শহরের প্রধান সড়কে ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এঘটনায় শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে। তবে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের ভূমিকায় প্রায় ৪ ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হয়।

প্রশাসন সূত্র জানায়, আগামী রোববার উভয় পক্ষকে নিয়ে বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে। এঘটনায় সিএনজি অটো রিকশা শ্রমিক নওশাদ, বদরুল, জব্বার, ফয়সাল এবং ব্যাটারি চালিত রিকশা শ্রমিক মহরম ও লুৎফুর রহমানসহ উভয় পক্ষের অন্তত ২০ জন শ্রমিক আহত হয়। এর মধ্যে ব্যাটারি চালিত রিকশা শ্রমিক লুৎফুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে কুলাউড়ায় বুধবার থেকে ধর্মঘটের ডাক দেয় সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকরা। ধর্মঘটের সমর্থনে বুধবার সকাল থেকে পৌর শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নেয় তারা। শহরের স্টেশন রোড, চৌমুহনী, দক্ষিণ বাজার, মাগুরাসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় অটোরিকশা চালকরা। তারা মানববন্ধনসহ বিভিন্ন বিক্ষোভ কর্মসূচী পালন করতে থাকে।
সকাল ১১টার দিকে ব্যাটারি চালিত একটি রিকশা শহরে প্রবেশ করার সময় সিএনজি অটো রিকশা শ্রমিকদের সাথে ওই রিকশা শ্রমিকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিকশা শ্রমিককে মারধর করলে সে ফিরে যায়। কিছুক্ষণ পর রিকশা শ্রমিকরা জড়ো হয়ে সিএনজি অটোরিকশা শ্রমিকদের ধাওয়া করে। এরপর দু’পক্ষের মধ্যে শুরু হয় হামলা, পাল্টা হামলা, ভাঙচুর। চালকরাও রাস্তায় নেমে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম বলেন, আপাতত তাদেরকে শান্ত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আগামী রোববার (৮ নভেম্বর) উপজেলা সভাকক্ষে উভয়পক্ষকে নিয়ে বিষয়টির সমাধান করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস