Warning: getimagesize(/home/todaynew/public_html/wp-content/uploads/2020/10/preview-79103-hvkclZkZml_0014-copy.jpg): Failed to open stream: No such file or directory in /home/todaynew/public_html/wp-content/plugins/wonderm00ns-simple-facebook-open-graph-tags/public/class-webdados-fb-open-graph-public.php on line 1414

বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

কুলাউড়ায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১০ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   ৪৯৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া:: কুলাউড়ায় ৪দিন ধরে এক প্রবাসীর স্ত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ মোছাঃ নুর জাহান আক্তার মিতা (২০) কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের দক্ষিণ রাউৎগাঁও (ফকিরপাড়া) গ্রামের দুবাই প্রবাসী আলম আলী শাহ’র স্ত্রী।

এ ঘটনায় শুক্রবার (৯ অক্টোবর) তার ভাসুর মোঃ আক্কাছ আলী শাহ বাদী হয়ে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরী (নং ৪০১) করেছেন।

ডায়েরী সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর রাত ৯টার দিকে নিখোঁজ নুর জাহান আক্তার মিতা কাউকে কিছু না জানিয়ে তার ব্যবহৃত ৫ ভরি স্বর্ণালংকার, প্রবাসী আলমের বড় ভাই মোঃ আক্কাছ আলীর স্ত্রী হাছনা বেগমে ব্যবহৃত ৫ ভরি স্বর্ণালংকার ও ছোট ভাইয়ের স্ত্রী আলেমা মারিয়ার ব্যবহৃত ৫ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা পয়সা ও ব্যবহৃত কাপড় চোপড় নিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়। এর পর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় দুই বছর আগে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের দক্ষিণ রাউৎগাঁও (ফকিরপাড়া) গ্রামের মৃত ইয়াকুব আলী শাহ্’র ছেলে দুবাই প্রবাসী আলম আলী শাহ’র সঙ্গে ফেঞ্চুগঞ্জ উপজেলার যুথিষ্টিপুর গ্রামের মাওঃ মোঃ নুরুল ইসলাম কন্যা নুর জাহান আক্তার মিতা’র বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আলম আলী কর্মস্থল দুবাই চলে যান।

এ ঘটনায় জিডি পর থেকে কুলাউড়া থানা পুলিশ নিখোঁজ স্ত্রী নুর জাহান আক্তার মিতার সন্ধানে তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত তাঁকে পাওয়া যায় নি।
নিখোঁজ নুর জাহান আক্তার মিতার মা সুফিয়া বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেউ তার সন্ধান পেলে কুলাউড়া থানা পুলিশ কে অবগত করার অনুরোধ করছি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান প্রবাসী স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাধারণ ডায়েরী পেয়েছি। পুলিশ তৎপর রয়েছে। আশা করছি দ্রুত নিখোঁজ নুরজাহান আক্তার মিতার সন্ধান পাওয়া যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস