শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়ার ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ শহরবাসী!

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৬০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ার ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ শহরবাসী!

গত কয়েকদিন ধরে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় বিরক্তিকর অবস্থা লক্ষ করা যাচ্ছে। দেশে বিদ্যুৎ উৎপাদনের কোন ঘাটতি নেই। সঞ্চালন লাইনে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিদ্যুৎ বিভাগের লোকজন মুখ বড় করে এইসব কথা বলেও থাকেন। তারপরেও সঞ্চালন ব্যবস্থায় কেন এত বিড়ম্বনা সেই প্রশ্নের উত্তর নেই কোথাও।

প্রতি ঘণ্টা বা আধঘণ্টায় নয়; সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিনিটে মিনিটে চলে আসা-যাওয়ার খেলা। আর রাত নামলে সেটুকুও উধাও হয়ে যায়। গত কয়েক দিন থেকে বিদ্যুতের এই অবস্থার মধ্য দিয়ে সময় কাটছে কুলাউড়া শহরবাসীর।

কুলাউড়া বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগের শেষ নেই। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এই উপজেলার মানুষ।

তীব্র গরমে অতিষ্ঠ মানুষ প্রশান্তির খোঁজে আশ্রয় নেন বিদ্যুৎ চালিত ফ্যানের নিছে। কিন্তু কোনোরূপ পূর্ব ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বিহীন থাকায় দুর্ভোগ পোহাতে হয় উপজেলা বাসীর। শুধু গরমের কারণেই নয় বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা বাণিজ্য, স্কুল পড়ুয়াদের পড়ায় ব্যাঘাত ঘটা সহ নানামুখী সমস্যা দেখা দেয়।

কুলাউড়া উপজেলার একাধিক গ্রাহকদের সাথে কথা বলে জানা যায়, বিদ্যুৎ সংক্রান্ত এসব সমস্যার বিষয়ে জানতে উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি)’র অভিযোগ কেন্দ্রে একাধিকবার কল দিলেও কেউ কল রিসিভ করে না এমন অভিযোগ গ্রাহকদের। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস