রবিবার ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

বিশ্বব্যাপী করোনায় সহস্রাধিক নার্সের প্রাণহানি

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৬১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বব্যাপী করোনায় সহস্রাধিক নার্সের প্রাণহানি

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে এক হাজারেরও বেশি নার্স মারা গেছেন। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস (আইসিএন) বুধবার এ কথা জানিয়ে বলেছে, সঠিক সংখ্যা আরো অনেক বেশি হতে পারে।

আইসিএন এই পরিস্থিতিকে বিপর্যকর উল্লেখ করে সুরক্ষার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় সরকারগুলোর সমালোচনা করেছে।

যে সব দেশে নার্সদের বিষয়ে আলাদা তথ্য পাওয়া গেছে; সে সব দেশের জরিপ থেকে আইসিএন বলছে, শ্বাসযন্ত্রের এই রোগ শুরুর পর থেকে এ পর্যন্ত এক হাজারেরও বেশি নার্স মারা গেছে।-খবর বাসসের

এক রিপোর্টে আইসিএন বলছে, ১৪ আগস্ট পর্যন্ত বিশ্বের ৪৪টি দেশে এক হাজার ৯৭ জন নার্স মারা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রাজিলে ১১ আগস্ট পর্যন্ত কোভিড-১৯ সম্পর্কিত অসুস্থতায় ৩৫১ জন নার্স মারা গেছে। যা এই উপাত্তের মধ্যে সবেচেয়ে বেশি সংখ্যা।

মেক্সিকোতে মারা গেছে ২১২ জন নার্স। এছাড়া ৩২টি দেশের উপাত্ত থেকে দেখা গেছে, ১৪ আগস্ট পর্যন্ত ৫ লাখ ৭২ হাজার ৪৭৮ জন নার্স কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছেন; যা মোট সংক্রমণের ১০ শতাংশ।

আইসিএন প্রেসিডেন্ট এনেত্তি কেনেডি এ রিপোর্টকে উদ্বেগজনক উল্লেখ করে বলেছেন, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী এখনও সহিংসতা, কুসংস্কার, মানসিক অসুস্থতা, সংক্রমণসহ কোভিড -১৯ এবং এ সম্পর্কিত সব ধরণের ঝুঁকির মধ্যে রয়েছে।

তিনি বলেন, নার্সদের অবমূল্যায়ন এবং তাদের কম বেতনে কাজ করানো হয়। এসব বিষয় শোধরাতে সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আইসিএন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস