বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

আজ প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার   |   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৪২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আজ প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর মৃত্যুবার্ষিকী

প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ মহসীন আলীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (১৪ সেপ্টেম্বর)।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, পারিবারিক ও দলীয়ভাবে নানা কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায় আজ সোমবার সকালে সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার প্রাঙ্গণে সৈয়দ মহসীন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে সৈয়দ মহসীন আলী ফাইন্ডেশন, পরিবারের সদস্য, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ওই সময় দরগাহ মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। বাদ জোহর মিলাদ মাহফিল শেষে গরীব ও এতিমদের মধ্যে খাবার বিতরণ  করা হবে। এ ছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদেও দোয়া, মিলাদ ও শিরনি বিতরণ করবেন তার অনুসারীরা।

এ বছর মৌলভীবাজার শহরের বেরীপাড়স্থ দর্জীমহলের বাড়িতে কোভিড-১৯ এর কারণে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। সব কর্মসূচিই পালিত হবে সৈয়দ শাহ মোস্তফা (র:)-র মাজার প্রাঙ্গণে।

তাছাড়া ১৫ই সেপ্টেম্বর তার কর্মময় জীবন নিয়ে ভার্চ্যুয়াল আলোচনা হবে। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এমনটি জানিয়েছেন তার মেঝো মেয়ে ও সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন।

উল্লেখ্য, সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য এবং মৌলভীবাজার পৌরসভায় পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ১৪ই সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস