বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ায় ফের ১১জনের দেহে করোনা শনাক্ত! ১ সপ্তাহ বন্ধ থাকবে চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২০   |   প্রিন্ট   |   ৯৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ফের ১১জনের দেহে করোনা শনাক্ত! ১ সপ্তাহ বন্ধ থাকবে চিকিৎসা সেবা
করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসগের্র সন্দেহ নিয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার (৩০ জুন) সকালে নতুন করে আরও ১১ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট এসেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ১৪ জুন করোনাভাইরাসের নমুনা উপসর্গের ৩২ জন রোগির নমুনা সংগ্রহ করে ঢাকা ল্যাবে প্রেরন করা হয়। এর মধ্যে মঙ্গলবার (৩০ জুন) ৩২ জনের মধ্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-স্টাফসহ ১১ জনের নমুনা পজিটিভ এবং ২১ জনের নমুনা নেগেটিভ রিপোর্ট এসেছে।
কুলাউড়া হাসপাতালসুত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন)  সকাল পর্যন্ত পাওয়া ১১ জন পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-স্টাফসহ ৮ জন, কুলাউড়া পৌরসভার বিছরাকান্দি এলাকার ১ জন, সুনাপুর এলাকার ১ জন ও আহমেদাবাদ এলাকার ১ জনসহ মোট ১১ জন।
এনিয়ে মোট ৮৯ জন আক্রান্তের মধ্যে ৫৩ জন সুস্থ্য হয়ে করোনামুক্ত হয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। এছাড়া আরও ৩৩ জনের রিপোর্ট অপেক্ষাধীন রয়েছে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. নুরুল হক জানান, কুলাউড়া হাসপাতালে ডাক্তার, নার্স, সেকমোসহ ৮ জন কোভিড-১৯ শনাক্ত থাকায় আজ মঙ্গলবার (৩০ জুন) থেকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সেবা ছাড়া অন্যান্য ধরণের চিকিৎসা সেবা  ১ সপ্তারের জন্য সাময়িক বন্ধ রাখা হয়েছে। কোভিড-১৯ প্রতিরোধে জনগণের সুরক্ষার স্বার্থে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামী ৬ জুলাই সোমবার থেকে হাসপাতালের জরুরী চিকিৎসা সেবাসহ সকল ধরণের চিকিৎসা সেবা কার্যক্রম পুনরায় শুরু করা হবে। এরই মধ্যে হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করে স্বাস্থ্যবিধি উপযোগী করে তোলা হবে।
ডা. নুরুল হক আরও জানান, জনস্বার্থে মাঠ পর্যায়ের ইপিআই কার্যক্রমসহ সকল কমিউনিটি ক্লিনিক খোলা রেখে চিকিৎসা সেবা কার্যক্রম চালু থাকবে।
তিনি এ পরিস্থিতিতে সর্বমহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস