বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ায় জমি নিয়ে বিরোধে মা-ছেলেকে কুপিয়ে জখম!

মৌলভীবাজার প্রতিনিধি ::   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০   |   প্রিন্ট   |   ১০৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় জমি নিয়ে বিরোধে মা-ছেলেকে কুপিয়ে জখম!

মৌলভীবাজার প্রতিনিধি :: কুলাউড়ায় জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে মা ও ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।  আহতের নাম রোকসানা বেগম (৩৫) ও তাঁর ছেলে মারজান হোসেন হৃদয়।

গত (১৬জুন) ঘটনাটি ঘটে উপজেলা ভাটেরা উইনিয়নের কৃষ্ণপুর গ্রামে। আহতদের রক্তাক্ত অবস্থায় মঙ্গলবার বিকেলে তাদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরোদ্ধে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত (১৬ জুন) সকাল ১১ টায় পূর্বপরিকল্পিতভাবে বিবাদী গিয়াস উদ্দিন পাখি মিয়ার ছেলে জাহাঙ্গির হোসেন (৪২), মৃত বোরহান উদ্দিনের ছেলে শাহান উদ্দিন (২০) ও সামিয়া বেগম (৩০), জাহাঙ্গির হোসেন মেয়ে লাবনি বেগম, গিয়াস উদ্দিনের স্ত্রী খাজরুন্নেছা মিলে বাদী রোকসানা বেগমের শ্লীলতাহানি করে এবং বাড়ির মূল্যবান প্রায় ৫০হাজার টাকার মূল্যের আসবাপত্র ভাংচুর করে। এছাড়াও অভিযোগের ৩নং বিবাদী ঘটনার সময় ‘সকেছ’ এর গ্লাস ভেঙ্গে দেড় ভরি ওজনের গলার একটি স্বর্ণের চেইন নিয়ে যায়।

এ বিষয়ে বাদী রোকসানা বেগম সাংবাদিকদের জানান, বিবাদীরা বহুদিন থেকে জুলুম নির্যাতন করে আসছে। গত রমজান মাসে আমার স্বামী ও ছেলে-সহ কয়েকজনের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। এছাড়া আমার স্বামীর ক্রয়কৃত জমি দখল করে খাচ্ছে। বাধাঁ দিলে উল্টো আমাদের উপর মারমুখী হয়। আমি সঠিক বিচারের জন্য জোর দাবী জানাচ্ছি।

অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে ফোনে পাওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে কুলাউড়া থানার এস.আই রফিক প্রতিবেদক-কে বলেন, আমরা সাধারণ ডায়রী পেয়েছি। তদন্ত চলছে দুষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস