বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া ::   |   মঙ্গলবার, ০২ জুন ২০২০   |   প্রিন্ট   |   ৫২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রবিরবাজারে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়ে শামীম নামের ২০ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে।

গত (১ জুন) সোমবার বিকেলে উপজেলার রাউৎগাও ইউনিয়নের লালপুর গ্রাম থেকে (করোনা উপসর্গ) শামীম জ্বর, সর্দি, গলা ব্যথা ও ডায়রিয়ার অসুস্থতা নিয়ে পৃথিমপাশা রবিরবাজারে ডা. মনিরুল ইসলাম সোহাগ এর পরামর্শ কেন্দ্রে যায়। পরে চেম্বারে কর্তব্যরত ডা. তায়েফ তার উপসর্গ পরীক্ষা করার জন্য পরামর্শ দিলে সে চেম্বারের পার্শ্ববর্তী রবিরবাজার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে যায়। সেখান থেকে পরবর্তীতে অসুস্থ শামীম ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করার পর পুনরায় ডাক্তারের চেম্বারে আসার পথে মারা যায়।

পরে এ ঘটনা পৃথিমপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা আব্বাস, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারকে এবং রবিরবাজারের ডা. মনিরুল ইসলাম সোহাগ ও কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে অবহিত করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউৎগাও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল জানান রাত ৯ টায় মৃত শামীমের লাশ নিজ এলাকায় দাফন করা হয়েছে।

২৪টুডেনিউজ/ইউসুফ ইমন

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস