বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

বাড়ছে না ট্রেনের ভাড়া, টিকিট অনলাইনে

নিউজ ডেস্ক ::   |   শনিবার, ৩০ মে ২০২০   |   প্রিন্ট   |   ৫৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাড়ছে না ট্রেনের ভাড়া, টিকিট অনলাইনে

সীমিত পরিসরে দেশের বিভিন্ন রুটে রোববার (৩১ মে) থেকে আটটি রুটে আন্তঃনগর ট্রেন চলবে। দ্বিতীয় ধাপে ৩ জুন থেকে চলবে আরও ১১ রুটে ট্রেন। যাতায়াত ভাড়া বাড়বে না। জনসমাগম এড়াতে কোনও স্টেশনে টিকিট কাউন্টার থাকবে না। সব টিকিট বিক্রি হবে অনলাইনে।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতার অর্ধেক টিকিট বিক্রি হবে। যাতে যাত্রীদের দূরত্ব বজায় রাখা যায়। ভাড়া বাড়বে না, যা আছে তাই থাকবে। ভিড় এড়াতে কোনও স্টেশনে টিকিট কাউন্টার থাকবে না। সব টিকিট বিক্রি হবে অনলাইনে। কোনও খাবার পরিবেশন করা হবে না। শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে বালিশ, কাঁথা সরবরাহ করা হবে না।’

শনিবার (৩০ মে) দুপুরে রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের কারণে রেল ব্যবস্থাপনায় পরিবর্তন হচ্ছে। কেউ টিকিট ছাড়া স্টেশন প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে না। দ্বিতীয় ধাপে ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চালানো হবে। ১৫ জুন পর্যন্ত গণপরিবহন ও ট্রেন চলাচলের প্রভাব সরকার পর্যবেক্ষণ করবে। করোনাভাইরাস পরিস্থিতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এখন থেকে বিমানবন্দর রেল স্টেশন, জয়দেবপুর ও নরসিংদী রেল স্টেশনে কোনও ট্রেন থামবে না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস