বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

শনিবার থেকে ২৫ টাকা দরে টিসিবির পেঁয়াজ বিক্রি

নিউজ ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২০   |   প্রিন্ট   |   ৭৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শনিবার থেকে ২৫ টাকা দরে টিসিবির পেঁয়াজ বিক্রি

রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৯ মে শনিবার থেকে এ কার্যক্রম শুরু করবে টিসিবি।

বৃহস্পতিবার (৭ মে) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবি পণ্য বিক্রিতে প্রস্তুত আছে। বিশেষ করে ছোলার পর্যাপ্ত মজুত আছে। অনেক আগে থেকেই টিসিবি এবং ডিলারের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় সেটি পর্যবেক্ষণ করছে যাতে কোনও অনিয়ম না হয়। ঢাকায়ও মন্ত্রণালয়ের ১০টি টিম আছে এটি পর্যবেক্ষণে। আর টিসিবি আগের চেয়ে ১০ গুণ পণ্য স্টকে রেখেছিল। সে কারণে আমরা কিছুটা ভালো অবস্থানে থাকতে পেরেছি।

টিপু মুনশি জানান, ভোক্তা অধিকার এখন পর্যন্ত দুই হাজার ২০০ জায়গায় ব্যবসায়ীদের জরিমানা করেছে।

তিনি বলেন, জরিমানা করা আমাদের উদ্দেশ্য না। এরপরও অসাধু ব্যবসায়ীদের কন্ট্রোল করার জন্য করতে হয়েছে। উপজেলা পর্যায়েও টিসিবির পণ্য গেছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করছে। ভোক্তা অধিকারের কর্মকর্তাদের ছুটি বাতিল হয়েছে, ২৪ ঘণ্টা কেউ না কেউ থাকছে।

মন্ত্রী আরও বলেন, কিছু অসৎ ব্যবসায়ী অসাধু কাজ করছে। কোথাও কোথাও টিসিবি’র ডিলারশিপ অনেকের বাতিল হয়েছে। ফলে এটি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

তিনি বলেন, বাজারে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে এসেছে। সিটি ও মেঘনা গ্রুপকে অনুরোধ করেছিলাম, তারা আমাদের প্রস্তাব গ্রহণ করে চিনি, তেল ও ডালের দাম কমিয়ে দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস