বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কোথাও নেই জমজমাট ইফতারের বাজার!

ডেস্ক রিপোর্ট ::   |   বুধবার, ০৬ মে ২০২০   |   প্রিন্ট   |   ৫৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোথাও নেই জমজমাট ইফতারের বাজার!

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যেই এসেছে পবিত্র মাহে রমজান। এর মাঝে দেশব্যাপী চলছে লকডাউন। এ অবস্থায় সারা দেশের মতো শায়েস্তাগঞ্জেও ইফতারের বাজারে ভিড় নেই।

আজ বুধবার ১২তম রমজানে শায়েস্তাগঞ্জ কোথাও ছিল না ইফতার কেনা-বেচার ধুম। রাস্তায় মানুষ নেই, যানবাহন নেই, তাই নেই বাহারি ইফতার কেনা-বেচার ব্যস্ততা। এ এক অন্যরকম রমজান মাস উদযাপন করতে চলছে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।

শতশত বছর ধরে রমজানে ইফতার বিকিকিনির জমজমাট দৃশ্য রোজাদারদের মনে আলাদা একটা আবহ তৈরি করলেও এবারের দৃশ্য ভিন্ন। নেই বাহারি ইফতার, নেই হাঁকডাক।

সরেজমিনে দেখা যায়, শায়েস্তাগঞ্জের এর গলিতে গলিতে নেই বাহারি ইফতারের মেলা। তবে কোন কোন দোকানদার সীমিত আকারে কিছু ইফতার সামগ্রী বিক্রি করছেন।

শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরের গুলে মদিনা হোটেল এর ম্যানেজার কাউসার আহমেদ বলেন, ‘ভাই ১মাস দশদিন ধরে দোকান বন্ধ। বাঁচার আর কোন উপায় দেখসি না। তাই জীবন বাঁচাতে কিছু জিনিস বানাইতাছি বিক্রি করার জন্য।’

সুতাং বাজারের ব্যবসায়ী কালা মিয়ারও একই অবস্থা। তিনি বলেন, প্রতিবছর জিলাপি কেজি ৮০ টাকা, ছোলা ১০০ টাকা, পেঁয়াজু ১০০ টাকা কেজি ধরে বিক্রি করেন। কিন্তু এবার ক্রেতা নেই বললেই চলে। আর দোকান মাত্র দুই ঘন্টা খোলা রাখেন তিনি। তবে রোজাদাররা হরেকরকম ইফতারি না পেয়ে ফলমূলের দিকে নজর দিচ্ছেন। অনেকেই ইফতারিতে আপেল, মালটা, তরমুজ কিনে নিচ্ছেন হাতের নাগালের দামের মধ্যেই।

ফল কিনতে আসা পুটিয়া গ্রামের স্কুল মাস্টার সুজন মিয়া বলেন, করোনার কারণে সবরকম ইফতারির আইটেম বাড়িতেই তৈরি করে খান তারা। তিনি শুধু খেজুর নিতে এসেছেন বাজারে।

এদিকে অন্যবারের মতো যেমন বাজারে ইফতার সামগ্রী নেই, তেমনি নেই আস্ত মুরগির ফ্রাই, জালি কাবাব, সুতি কাবাব, টিকা কাবাব, শাহী কাবাব, কবুতরের রোস্ট, কোয়েলের রোস্ট, ডিম চপ, ডিম কোপ্তা, ভেজিটেবল রোল, চিকেন রোল, দইবড়া, হালিম, লাচ্ছি, পনির কিংবা বাহারী স্বাদের নানা খাবার।

তবে মানুষের আশা, অচিরেই স্বাভাবিক হবে পৃথিবী। আগের মতো মুক্ত বাতাসে হাঁটবে মানুষ আর চিরচেনা রূপে ফিরবে বাংলাদেশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস