বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ায় সমাজকর্মী তাসলিমার মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৭১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় সমাজকর্মী তাসলিমার মাস্ক বিতরণ

করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে মৌলভীবাজারের কুলাউড়ার পথে পথে কার্যক্রম চালাচ্ছেন সমাজকর্মী তাসলিমা সুলতানা মনি। রবিবার বিকেলে পৌর শহরের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় তিনি সচেতনতামূলক পরামর্শ এবং মাস্ক ও গ্লাভস বিতরণ করেন।বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড গ্লাভস পাওয়া স্থানীয় রেহানা বেগম বলেন, ভোট এলে কত ধরনের মানুষ নবাবী কায়দায় এলাকায় সাহায্য করতে আসে। কিন্তু বিপদের সময় এই প্রথম একজন নারীর কাছ থেকে এগুলো পেয়ে ভালো লাগেছে।

জানা যায়,নারী সমাজকর্মী মনি ছাত্রীজীবন থেকে মানবতার কল্যাণে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় এই দুর্যোগময় সময়ে নিজ অর্থায়নে প্রায় তিন শতাধিক মাস্ক ও হ্যান্ড গ্লাভস স্থানীয় শ্রমিক, রিকশা চালকসহ বিভিন্ন শ্রেণীর মানুষের হাতে তুলে দেন তিনি।

এ বিষয়ে তাসলিমা সুলতানা মনি জানান, মানুষ এখন করোনাভাইরাস আতঙ্কে আছে। কিন্তু এটি আতঙ্কের বিষয় নয়। সচেতনতার বিষয়। মানুষের বিপদের দিনে দায়িত্ববোধ থেকেই পাশে থাকার চেষ্টা করছি।

এসময় তিনি সমাজের বিত্তশালীদেরকে সুবিধাবঞ্চিতদের পাশে থাকার আহ্বান জানান। প্রসঙ্গত, সামাজিক দূরত্ব বজায় রেখেই তিনি এ সেবামূলক কার্যক্রমটি সম্পন্ন করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস