
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ | প্রিন্ট | ৫৫৪ বার পঠিত | পড়ুন মিনিটে

আজ (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৪৯তম বার্ষিকী। করোনা ভাইরাস সংক্রমণের সতর্কতার কারণে জনস্বার্থে এ বছর বাতিল করা হয়েছে রাষ্ট্রীয় অনুষ্ঠান। সব ধরনের জনসমাগম ও অনুষ্ঠান আয়োজন থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে দিবসটি উদযাপনে কোনও কর্মসূচি নেয়নি রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো। তবে সীমিত পরিসরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
সরকারের নির্দেশনা অনুসারে কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বল্পপরিসরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার (২৬ মার্চ ) ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়মীলীগের সিনিয়র সহ-সভাপতি একে. এম সফি আহমদ সলমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান প্রমুখ।



এ বিভাগের আরও খবর
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |