
ইউসুফ আহমদ ইমন, কুলাউড়া | সোমবার, ২৩ মার্চ ২০২০ | প্রিন্ট | ৯২০ বার পঠিত | পড়ুন মিনিটে

ঘরমুখি হচ্ছেন মানুষ। একে অন্যের মাঝে নেই কোন কথাবার্তা। মুখে মাস্ক পরে মনের মাঝে অজানা আতংক নিয়ে ফিরছেন নিজ নিজ বাসা-বাড়িতে। কুলাউড়া শহরের বর্তমানচিত্র এটি। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা পর থেকে পুরো কুলাউড়া শহরের চিত্র দেখা গেছে।করোনা ভাইরাস ছড়াচ্ছে সারা দুনিয়ায় হু-হু করে। বাংলাদেশেও বাড়ছে। কুলাউড়াও এ নিয়ে মানুষের মাঝে আতংকের শেষ নেই।
জানা যায়, গতকাল থেকে প্রশাসনের নির্দেশ মেনে রাত টা আগেই সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ঘরমুখি হচ্ছেন মানুষ।শুধু মাত্র ফার্মেসীগুলো খোলা থাকছে। আগামীকাল (২৪ মার্চ ) থেকে সব হোটেল ও রেস্টুরেন্ট মালিক পক্ষের সিধান্ত অনুযায়ী বন্ধ থাকার ঘোষনা করা হয়েছে।তবে এনিয়ে শ্রমিকেরা নারাজ! করোনা আতংকে সন্ধ্যা পর বদলে যাচ্ছে কুলাউড়া শহরের চিত্র। আগের মত তেমন মানুষের আনাগোনা নেই। যেন এ এক জনমানবহীন শহর।



এ বিভাগের আরও খবর
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |