রবিবার ৩০ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

নাগরিকত্ব প্রমাণের নথি নেই মোদির

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ০১ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৫৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাগরিকত্ব প্রমাণের নথি নেই মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাগরিকত্বের কোনও কাগজপত্র নেই। জন্মসূত্রেই তিনি ভারতীয় নাগরিক। তথ্য অধিকার আইনে (আরটিআই) মোদির নাগরিকত্ব নিয়ে এক ব্যক্তির প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর দফতর।

২০২০ সালের ১৭ জানুয়ারি শুভঙ্কর সরকার নামে এক ব্যক্তি আরটিআই-এর মাধ্যমে জানতে চান মোদির নাগরিকত্বের কাগজপত্র রয়েছে কিনা। তারই উত্তরে প্রধানমন্ত্রীর দফতরের সচিব প্রবীণ কুমার জানান, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী জন্মসূত্রে ভারতীয়।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই এই তথ্য চাঞ্চল্য তৈরি করেছে। বিশেষত, আসামে কথিত নাগরিকপঞ্জিতে ঠাঁই না পাওয়ায় বহু মানুষকে বন্দিশিবিরে পাঠানো হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, এরপর নাগরিকত্বের নথি চাওয়া হলে আমজনতাও যদি জন্মসূত্রে নাগরিকত্বের দাবি তোলে, তা কি গ্রাহ্য হবে?

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে একাধিক বার জানিয়েছে, ২০১১ ও ২০১৫ সালের জাতীয় জনগণনা পঞ্জি প্রক্রিয়ার পর দেওয়া পরিচয়পত্র যাদের কাছে নেই তারা নাগরিক নন। ভারতীয়দের একটি বড় অংশের কাছেই সেই পরিচয়পত্র নেই। ফলে বিরোধীরা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে, তাহলে বিজেপি কাদের ভোটে জিতলো? অনাগরিকদের ভোটে? বিজেপি-র পক্ষ থেকে অবশ্য এর কোনও উত্তর মেলেনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস